বছরের শুরুতেই হেরে গেলো রিয়াল মাদ্রিদ
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২২, ১১:১৩ পিএম
স্প্যানিশ লা লিগার এবারের শিরোপাটা জয়ের দিকে তরতরিয়ে এগিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। কিন্তু বছরের শুরুতে এসে এমন একটা পরাজয়ের মুখোমুখি হতে হবে, তা তারা স্বপ্নেও ভাবতে পারেনি হয়তো।
গেটাফের মাঠে গিয়ে রিয়াল মাদ্রিদ হেরে আসলো ১-০ গোলের ব্যবধানে। ম্যাচের ৯ মিনিটের মাথায় ইনেস উনালের দুর্দান্ত এক শটে রিয়ালের জাল কাঁপিয়ে দেয় গেটাফে। রিয়াল ডিফেন্ডার এডার মিলিতাওয়ের একটি ভুলের সুযোগ নিয়ে গোলরক্ষক থিবাত কুর্তোয়াকে পরাস্ত করেন উনাল।
প্রথমার্ধের মাঝামাঝি সময়ে একটি গোলের সুযোগ পেয়েছিলো রিয়াল। কিন্তু লুকা মদরিচের শটটি বারে লেগে ফিরে আসলে গোল বঞ্চিত হয় রিয়াল মাদ্রিদ। এছাড়া পুরো ম্যাচে যে গোছানো ফুটবল উপহার দিয়েছে গেটাফে, তাতে জয়টা তাদেরই প্রাপ্য বলা যায়। এ নিয়ে চলতি মৌসুমে লা লিগায় মাত্র চতুর্থ ম্যাচ জিতলো গেটাফে।
শেষ তিন লা লিগা ম্যাচে ৫টি পয়েন্ট হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ডিসেম্বরের ১৯ তারিখে তারা গোলশূন্য ড্র করেছিল ওসাসুনার সঙ্গে। এবার হেরে গেলো গেটাফের কাছে।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: রিয়াল মাদ্রিদ real madrid
