ফুটবলার আহমেদ সাঈদ আল ফাতাহ আর নেই
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৫:৫১ পিএম
এবার না ফেরার দেশে পাড়ি জমালেন দেশের ফুটবল অঙ্গনের পরিচিত মুখ আহমেদ সাঈদ আল ফাতাহ। তিনি ছিলেন সাইফ গ্লোবাল স্পোর্টসের মহাব্যবস্থাপক। একের পর এক মৃত্যুতে শোকের ছায়ায় আচ্ছন্ন ক্রীড়াঙ্গন।
বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটায় ঢাকা ক্যান্টনমেন্টে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ফাতাহ। ঢাকা ক্যান্টনমেন্টের ২ নম্বর রোডে আল্লাহু কেন্দ্রীয় মসজিদে সকাল ১০টায় জানাজা অনুষ্ঠিত হবে তার।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনেও কাজ করেছেন ফাতাহ। এছাড়া বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের ব্যক্তিগত সহকারী হিসেবেও ছিলেন তিনি। ফুটবলের বাইরে অন্যান্য খেলাধুলা নিয়েও সমান আগ্রহ ছিলো আহমেদ সাঈদ আল ফাতাহর।
এনএফ৭১/এনজেএ/২০২১
