পিএসজি'র জার্সিতেই দেখা যাবে মেসিকে
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৮ আগষ্ট ২০২১, ০১:৩০ এএম
মেসির বার্সেলোনা ছাড়ার পর ফ্রান্স, ইংল্যান্ড ও ইতালির কয়েকটি ক্লাবের নাম আসলেও এখন অনেকটাই পরিস্কার যে, মেসির গন্তব্য প্যারিস। বিভিন্ন সূত্র আভাস পাওয়া যাচ্ছে যে শেষপর্যন্ত ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) জার্সিতেই দেখা যেতে পারে মেসিকে।
এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও খুব তাড়াতাড়ি আসবে বলে টুইট করেছেন পিএসজির স্বত্বাধিকারী কাতারের বাদশা তামিম বিন হামাদ আল থানির ভাই খালিদ বিন হামাদ বিন খলিফা আন থানি। তিনি লিখেছেন, ‘আলোচনা শেষ। শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।’ তিনি টুইটে নিশ্চিত করেছেন মেসি পিএসজিতেই সই করতে যাচ্ছেন।
আনুষ্ঠানিক ঘোষণার আগেই চারিদিকে নানা গুঞ্জন পিএসজিতে কত নম্বর জার্সিতে দেখা যাবে মেসিকে। তাও প্রায় ঠিকঠাক- মেসি প্যারিসের দলটিতে গেলে ১৯ নম্বর জার্সি পরবেন বলেও নাকি আগ্রহ প্রকাশ করেছেন।
এনএফ৭১/এনজেএ/২০২১
