হাম রোগের সর্বশেষ প্রতিবেদন
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ মে ২০২৬, ১২:৩২ এএম
দেশে আবারও বাড়ছে হাম রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ৯৪৬ জন এবং নিশ্চিত হাম রোগী ৪৮৯ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগে তিনজন এবং সন্দেহজনক হাম রোগে ছয়জনের মৃত্যু হয়েছে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩ হাজার ৬৩১ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৯ হাজার ৭৪৬ জন।
এছাড়া চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগে মোট ৬১ জন এবং সন্দেহজনক হাম রোগে ২৯১ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জনগণকে সতর্ক থাকার পাশাপাশি শিশুদের সময়মতো টিকা দেওয়ার আহ্বান জানিয়েছে।
বিষয়:
