শিশুকে ধর্ষণ ও হত্যার ১৭ বছর পর আসামীর মৃত্যুদণ্ড
নিজস্ব প্রতিনিধি
|
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২৩, ০৬:১১ এএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক শিশুকে (১০) ধর্ষণের পর হত্যায় দায়ে নাজিম উদ্দিন নামে একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত।
বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন।
আরও পড়ুন: আলেশা মার্টের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান রায়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ১৩ জানুয়ারি সকালে রূপগঞ্জের একটি বাজারে দর্জির দোকানে জামা আনতে যায় ওই শিশু (১০)। এরপর সে নিখোঁজ হয়। পর দিন ১৪ জানুয়ারি বিকালে বাঁশঝাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন। পরে ২০০৯ সালের ১৫ জুন তিন জনের নাম উল্লেখ করে চার্জশিট জমা দেয় পুলিশ। এ ঘটনায় ২১ জন সাক্ষ্য দেন। তাদের সাক্ষ্যের ভিত্তিতে আদালত একজনকে মৃত্যুদণ্ড ও দুজনকে খালাস দেন।
বিষয়: ধর্ষণ হত্যা Latest News
