সোনালী ব্যাংকে প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা নিয়োগ, বেতন প্রায় ৪ লাখ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১২ মে ২০২৬, ১২:৫৩ এএম

ছবি: সংগৃহীত

রাষ্ট্রায়ত্ত Sonali Bank PLC-এ প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে ব্যাংকটি। নির্বাচিত প্রার্থী জেনারেল ম্যানেজার পদমর্যাদায় দায়িত্ব পালন করবেন। এ পদে মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৯৯ হাজার টাকা।

পদের তথ্য

  • পদের নাম: প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা

  • পদমর্যাদা: জেনারেল ম্যানেজার

  • পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/ইঞ্জিনিয়ারিং, পদার্থবিজ্ঞান, অ্যাপ্লায়েড ফিজিকস, গণিত, পরিসংখ্যান অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এছাড়া যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রির সঙ্গে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ে ডিপ্লোমাধারীরাও আবেদন করতে পারবেন।

কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা সমমান গ্রহণযোগ্য হবে না।

অভিজ্ঞতা

প্রার্থীর তথ্যপ্রযুক্তি খাতে কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অন্তত ৫ বছর ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা বাধ্যতামূলক। পাশাপাশি কোনো স্বীকৃত বা নিবন্ধিত কম্পিউটার সোসাইটির সদস্য বা সহযোগী সদস্য হতে হবে।

চাকরির ধরন ও বয়সসীমা

পদটি ৩ বছরের চুক্তিভিত্তিক। আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৬০ বছর হতে হবে।

বেতন-ভাতা

নির্বাচিত প্রার্থী মাসিক ৩ লাখ ৯৯ হাজার টাকা বেতন পাবেন।

আবেদন যেভাবে

প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র মহাব্যবস্থাপক, মানবসম্পদ উন্নয়ন বিভাগ, সোনালী ব্যাংক পিএলসি, প্রধান কার্যালয়, ঢাকা বরাবর পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৫ জুন ২০২৬।



বিষয়:



Top