আসছে স্যাটেলাইট সংযোগের আইফোন
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২১, ১২:৩৩ এএম
ফোন করতে চাইছেন কিন্তু নেটওয়ার্ক পাচ্ছেন না? অপারেটরদের আর দোষ দিতে হবে না, আসছে আইফোনের নতুন সংস্করণ। যেখানে কোনো নেটওয়ার্ক ছাড়াই ফোন করা সম্ভব হবে।
সেপ্টেম্বরে বাজারে আসতে চলা আইফোন-১৩ নিয়ে এরই মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা। প্রতিবারের মতো এবারও ফোনটিতে নতুন কি কি থাকছে তা নিয়ে আগ্রহের শেষ নেই স্মার্টফোন প্রিয়দের।
শোনা যাচ্ছে, অ্যাপলের ত্রয়োদশ সংস্করণে সংস্থাটির বিশেষজ্ঞ মিং চি কুও নতুন এই লো-আর্থ-অরবিটের স্যাটেলাইট নেটওয়ার্ক যোগ করেছেন। ফলে মোবাইল নেটওয়ার্ক না থাকলেও কল করতে পারবেন আইফোন ১৩-র ব্যবহারকারীরা।
এছাড়া আইফোন-১৩ তে কোয়ালকম কাস্টমাইজড এক্স৬০ বেসব্যান্ড চিপ যোগ হতে পারে। ফলে ফোরজি বা ফাইভজি নেটওয়ার্ক না থাকলেও কল করা যাবে।
এখন পর্যন্ত কোনো স্মার্টফোনে স্যাটেলাইট কলের সুবিধা নেই। অ্যাপল ছাড়াও একাধিক সংস্থা এ নিয়ে কাজ করছে। শোনা যাচ্ছে, ১৪ সেপ্টেম্বর আত্মপ্রকাশ করতে পারে আইফোন-১৩। মডেল থাকতে পারে চারটি।
এনএফ৭১/২০২১
