১২:০১ মিনিটে সোনামসজিদ গণকবরে আলোক প্রজ্জ্বলন

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২০, ০৯:২৭ এএম

চাঁপাইনবাবগঞ্জ থেকে:

শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ গণকবরে আলোক প্রজ্জ্বলন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ১ মিনিটে শিবগঞ্জ পৌর মেয়র পদপ্রার্থী ও সাবেক ছাত্রলীগ নেতা সৈয়দ মনিরুল ইসলামের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা ছাত্রলীগ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগের সভাপতি নজমুল কবির মুক্তা, যুবলীগের সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম টিসু, ছাত্রলীগের উপজেলা সাধারণ সম্পাদক আহসান, পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদী
হাসান হিমেল, সাধারণ সম্পাদক আলিরাজ সহ শতাধিক নেতাকর্মী।

এনএফ৭১/জেএস/আরআর/২০২০



বিষয়:



Top