এনআরবিসি ব্যাংকে নিয়োগ, আবেদন চলবে ৩১ মে পর্যন্ত

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০১:৪০ এএম

ছবি: সংগৃহীত

বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান NRBC Bank PLC জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘লিটিগেশন কোঅর্ডিনেটর’ পদে জনবল নিয়োগ দেবে। গত ১৩ মে থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ মে পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা বেতন ছাড়াও ব্যাংকের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

পদের বিস্তারিত

  • পদের নাম: লিটিগেশন কোঅর্ডিনেটর
  • পদসংখ্যা: নির্ধারিত নয়
  • চাকরির ধরন: ফুলটাইম
  • কর্মস্থল: ঢাকা
  • প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
  • বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা

প্রার্থীদের এলএল.বি. (অনার্স) ডিগ্রি থাকতে হবে। এছাড়া বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৬ থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা

বেতন আলোচনা সাপেক্ষ। পাশাপাশি ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে আগামী ৩১ মে পর্যন্ত।



বিষয়:



Top