কার ভাগ্যে সাফল্য, কার জন্য সতর্কবার্তা জেনে নিন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৪ মে ২০২৬, ১২:৩৭ এএম

সংগৃহীত

সাফল্য অর্জনে শুধু পরিশ্রমই যথেষ্ট নয়, প্রয়োজন সঠিক পরিকল্পনা, ধৈর্য ও সচেতনতা। গ্রহ-নক্ষত্রের অবস্থান অনুযায়ী চলতি সপ্তাহে বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের জীবনে আসতে পারে নানা পরিবর্তন। অর্থনীতি, প্রেম, পেশা ও পারিবারিক জীবনে কোন রাশির জন্য কী অপেক্ষা করছে, তা তুলে ধরেছেন জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

মেষ রাশির জাতকদের জন্য অর্থনৈতিক দিক শুভ হলেও প্রেমে মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। বৃষ রাশির ক্ষেত্রে পারিবারিক ভুল বোঝাবুঝি বাড়ার আশঙ্কা রয়েছে, তবে কর্মক্ষেত্রে ধীরস্থির সিদ্ধান্ত সফলতা এনে দেবে।

মিথুন রাশির জাতকদের আর্থিক দিক ইতিবাচক থাকলেও বিবাহিত জীবনে অশান্তি দেখা দিতে পারে। কর্কট রাশির জন্য পেশাগত উন্নতি ও রোমান্টিক সম্পর্ক শুভ ইঙ্গিত দিচ্ছে।

সিংহ রাশির জাতকদের ব্যয় বাড়তে পারে এবং পেশাগত জীবনে অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। কন্যা রাশির ক্ষেত্রে বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি ও বিনিয়োগে সাফল্যের ইঙ্গিত মিলেছে।

তুলা রাশিকে যানবাহনে চলাচলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বৃশ্চিক রাশির জন্য নেতৃত্ব ও ব্যবসায়িক দিক শুভ হলেও আবেগপ্রবণ সিদ্ধান্ত সমস্যা তৈরি করতে পারে।

ধনু রাশির জাতকদের বিনিয়োগ ও ভ্রমণে শুভ সম্ভাবনা রয়েছে। মকর রাশির ক্ষেত্রে ব্যবসা ও আর্থিক বিষয়ে অগ্রগতি এলেও স্বাস্থ্যের প্রতি নজর দিতে বলা হয়েছে।

কুম্ভ রাশির জাতকরা ব্যতিক্রমধর্মী কাজে সফল হতে পারেন, তবে অতিরিক্ত খেয়ালিপনা এড়িয়ে চলা প্রয়োজন। আর মীন রাশির জন্য আত্মবিশ্বাস বৃদ্ধি ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণই সফলতার চাবিকাঠি হতে পারে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top