মিট লোফ তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২১, ০২:২২ এএম

মিট লোফ তৈরির রেসিপি

পরিবারের বড় থেকে ছোট সবারই পছন্দের রেসিপি মিট লোফ। খুব সহজ উপায়ে এবং ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটি। আসুন জেনে নেই এর প্রস্তুত প্রণালী-

উপকরণঃ

  • গরুর মাংস (কিমা) ১ কাপ,
  • পাউরুটি ৪পিস,
  • পেঁয়াজ কুচি ১/২ কাপ,
  • ধনেপাতা কুচি ১ টেবিল চামচ,
  • কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ,
  • গরম মশলা ১ টেবিল চামচ,
  • লবণ পরিমাণমতো,
  • ঘি ২ টেবিল চামচ,
  • চিলি সস ১ টেবিল চামচ,
  • টমেটো সস ২ টেবিল চামচ,
  • চিজ গ্রেট করা ১/৪ কাপ

প্রস্তুত প্রণালীঃ পাউরুটি পানিতে চুবিয়ে পানি চিপে ফেলে দিন। পাউরুটি, কিমা পেঁয়াজ, মরিচ, ধনেপাতা কুচি, গরম মশলা ও লবণ একসাথে মিশিয়ে ভালো করে মাখুন। ১ চা চামচ ঘি বাটিতে মেখে নিন। মাখানো মিশ্রণটি বাটিতে ঢেলে সমান করে নিন। ওপরে চিলি ও টমেটো সস ছড়িয়ে দিন।

গ্রেট করা চিজ মিশ্রণটি ওপরে দিয়ে মাইক্রোওয়েভে ৮ মিনিট বেক করুন। এবার পরিবেশন করুন চমৎকার মিট লোফ।

এনএফ৭১/এমএ/২০২১





Top