কাঠের আসবাবে ঘুণের সমাধান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২১, ১১:০২ পিএম

কাঠের আসবাবে ঘুণের সমাধান

ঘুণপোকা কাঠের ভিতরে লার্ভা তৈরি করে আসবাবের ক্ষতি করে। তাতেই অনেক সাধের আসবাব নষ্ট হয়ে যায়। এই সমস্যার হাত থেকে মুক্তি পাবার উপায় জেনে নেয়া যাক:

* যে কাঠে ঘুণ ধরে না, তেমন কাঠের আসবাব কিনুন।

* কাঠের ওপর বার্নিশের প্রলেপ কিংবা রং এই জাতীয় পোকার হাত থেকে আসবাবকে রক্ষা করে। পেশাদার কাউকে দিয়ে আসবাবের ওপর এগুলোর প্রলেপ দিয়ে নিন।

* ঘুণ অনেক দূর পর্যন্ত ছড়িয়ে গেল পেশাদার কাউকে দিয়ে আসবাবের সেই অংশ কেটে ফেলে দিয়ে মেরামত করতে হতে পারে। তাতে আসবাবের বাকি অংশ বাঁচবে।

* ভেজা কাঠে ঘুণ ধরার সম্ভাবনা থাকে বেশি। কোনও আসবাব ভিজে গেলে সেটি ভাল করে রোদে শুকিয়ে নিন।

এনএফ৭১/এমএ/২০২১





Top