কারাগারে বন্দির ঝুলন্ত লাশ উদ্ধার
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২০, ১১:৫৮ এএম
কক্সবাজার থেকে:
কক্সবাজার জেলা কারাগার থেকে মো. মোস্তফা নামের এক বন্দির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কারা কর্তৃপক্ষ। সোমবার (৩০ নভেম্বর) গলায় ফাঁস দিয়ে ওই বন্দি আত্মহত্যা করেছে বলে জানায় কারা কর্তৃপক্ষ।
কক্সবাজার জেলা কারাগারের সুপার মো. নেছার আলম জানান, একটি মারামারি মামলায় রোববার আদালত মোস্তফাকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। কিন্তু সোমবার মোস্তফা আত্মহত্যা করে বলে জানান তিনি।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীরুল গিয়াস জানান, বন্দির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:
