বাইডেনের শপথের আগে থমথমে অবস্থা যুক্তরাষ্ট্রে
ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২১, ০৭:১৮ পিএম
নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক এবং শপথকে সামনে রেখে ব্যপক প্রস্তুতি নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের আইনশৃংখলা বাহিনী। ৫০টি রাজ্যেই অস্ত্র নিয়ে বিক্ষোভের আশংকা করেছে দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা -এফবিআই। তাদের প্রতিবেদনের পর শান্তি-শৃংখলা রক্ষায় নড়েচড়ে বসেছে যুক্তরাষ্ট্রের পুলিশ এবং অন্যান্য বাহিনীগুলো।
ক্যালিফোর্নিয়া, মিশিগান, পেনসিলভেনিয়া, ফ্লোরিডা-সহ বিভিন্ন রাজ্য, তাদের জাতীয় গার্ড বাহিনীকে তলব করেছে শনিবার থেকেই। রাজ্যের সরকারী ভবন এবং গুরুত্বপূর্ণ স্থাপনা পাহারা দিতে দেখা গেছে আইন-শৃংখলা বাহিনীর সদস্যদেরকে।

বিশ্লেষকরা বলছেন, উইসকনসিন, মিশিগান, পেনসিলভেনিয়া এবং অ্যারিজোনা রাজ্যে সহিংসতার আশংকা সবচেয়ে বেশি। কারণ এসব রাজ্যে ট্রাম্পের কথা মত প্রতিবাদ ও বিক্ষোভ হয়েছে। সহিংসতার আশংকায় বন্ধ ঘোষণা করা হয়েছে টেক্সাস রাজ্যের সরকারী দপ্তর। মিশিগানের সদর দপ্তর বেড়া দিয়ে ঘিরে দেয়া হয়েছে। টহল দিয়ে বেড়াচ্ছে আইনশৃংখলা ও সেনাবাহিনী।
গত ৬ জানুয়ারি ওয়াশিংটনের ক্যাপিটলে তান্ডব চালায় বিদায়ী প্রেসিডেন্ড ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। এতে নিহত হয় এক পুলিশ কর্মকর্তাসহ ৫জন। এ ধরণের কর্মকান্ড ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন।
এনএফ৭১/জুআসা/২০২১
বিষয়: ক্যাপিটল ভবন ক্যাপিটল হিল যুক্তরাষ্ট্র জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প এফবিআই US Capitol USA FBI Joe Biden Donald Trump US President
