মুকসুদপুরে সংর্ঘষের ঘটনায় আরও ১জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২০, ১০:৩০ এএম

গোপালগঞ্জ থেকে:

গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষের ঘটনায় আহত সাহিদ মোল্যা নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা দাড়াল তিন জনে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাহিদের মৃত্যু হয়। মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট নৌ তদন্ত পুলিশ কেন্দ্রের পরিদর্শক আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার (২৩ নভম্বের) দুপক্ষের সংর্ঘষ হয়। সংর্ঘষে ঘটনার দিনই ২ জন নিহত হয় এবং আহত হয় অন্তত ২১ জন।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:



Top