এবার বিয়ে করলেন অলরাউন্ডার নাসির
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২১, ০৪:০০ পিএম
বহু প্রতীক্ষার পর জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন জাতীয় ক্রিকেট দলের একসময়কার তারকা অলরাউন্ডার নাসির হোসেন।
রোববার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবারের লোকজন ও ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনরা।
নাসিরের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছে তার ঘনিষ্ঠ একাধিক সূত্র। এছাড়া এই অলরাউন্ডার তার ফেসবুক পেজে স্ত্রীকে নিয়ে তিনটি ছবি পোস্ট করে সবার কাছে দোয়া চেয়েছেন।
নাসিরের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, নববধূর নাম তামিমা তাম্মি। পেশায় তিনি একজন কেবিন ক্রু। কাজ করেন বিদেশি একটি এয়ারলাইন্সে।
এনএফ৭১/জেএস/২০২১
