পিএসএলের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসকিন
নিজস্ব প্রতিনিধি
|
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৩, ০৬:৪৬ এএম
আইপিএলের পর একবার তাসকিন আহমেদ পিএসএলে খেলার প্রস্তাব অগ্রাহ্য করলেন। পিএসএলে মুলতান সুলতানস তাকে তিন ম্যাচের জন্য চেয়েছিল। কিন্তু ইংল্যান্ড সিরিজের কথা মাথায় রেখে সেই প্রস্তাবে রাজি হননি দেশের এই গতিতারকা।
আরও পড়ুন: তুরস্কে ভূমিকম্পের ধ্বংসস্তুপে মিললো ঘানাইয়ান ফুটবলারের নিথর দেহ
বিপিএলের শেষদিকে এসে চোটে পাওয়ায় ইংল্যান্ড সিরিজের আগে কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নন তাসকিন।
আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, ‘যেহেতু এত গুরুত্বপূর্ণ একটা সিরিজ (ইংল্যান্ডের বিপক্ষে), গুরুত্বপূর্ণ এটা। তো কয়েক ম্যাচের জন্য যদি প্রস্তাব আসে, ওখানে গিয়ে আমি এ খেলা মিস করি, সেটা খারাপ দেখাবে। যেহেতু আমি একটা চোট কাটিয়ে উঠছি, তাই ফিট হওয়াটা গুরুত্বপূর্ণ। এটা নিয়ে আক্ষেপ নেই।’
বিষয়: তাসকিন আহমেদ পিএসএল Update News
