সূর্যের সেঞ্চুরিতে ভারতের সহজ জয়

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ২১ নভেম্বর ২০২২, ০৫:৫৯ এএম

সূর্যের সেঞ্চুরিতে ভারতের সহজ জয়

দ্বিতীয় টি২০-তে কিউইদের বিপক্ষে মাত্র ৪৯ বলে সেঞ্চুরি করলেন সূর্যকুমার। ইনিংসের শেষে ৫১ বলে ১১১ রানে অপরাজিত থেকে হয়ে গেলেন সুপারস্টার। হাঁকালেন ১১ বাউন্ডারি, ৭টা ওভার বাউন্ডারি।

মাউন্ট মঙ্গানুইয়েতে এদিন টসে হেরে আগে ব্যাট করতে নেমে সূর্যের সেঞ্চুরিতে ৬ উইকেটে ১৯১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ভারত। সূর্য ছাড়াও ভারতের পক্ষে ওপেনার ইশান কিষাণ করেন ৩১ বলে ৩৬ রান।

লক্ষ্য তাড়া করতে নেমে কোনও পর্যায়ে ম্যাচে ছিল না ব্ল্যাক ক্যাপসরা। ৭ বল বাকি থাকতেই ১২৬ রানে অলআউট হয়ে যায় কেন উইলিয়ামসনের দল। যেখানে সর্বোচ্চ ৬১ রান আসে উইলিয়ামসনের ব্যাট থেকে। এ ছাড়া বাকিরা ব্যাট হাতে ছিলেন ব্যর্থ। ভারতের পক্ষে দীপক হুদা ১০ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নেন।





Top