মালয়েশিয়াকে উড়িয়ে জয়ে ফিরলো বাংলার মেয়েরা
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৭ অক্টোবর ২০২২, ০৪:৩৫ এএম
পাকিস্তানের বিপক্ষে আপন ভূমিতে অসহায় আত্মসমর্পণ করতে হয়েছিল। তাতে যেন আঁতে ঘা লাগে সদ্য বিশ্বকাপ বাছাইয়ে চ্যাম্পিয়ন হয়ে আসা বাংলাদেশের মেয়েদের, ধাক্কা লেগেছিল অহমে।
দুইদিন বিরতি ছিল, প্রথম দিন অনুশীলনই বাতিল করে। আর ম্যাচের আগের দিন আসেননি অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। জয়ে ফেরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল মেয়েরা।
অপেক্ষা ছিল জয়ের। মালয়েশিয়ার বিপক্ষে জ্যোতিরা সেটি তুলে নিলেন হিংস্ররূপে। অভিষিক্ত ফারিহা তৃষ্ণার হ্যাটট্রিক কিংবা রুমানা আহমেদের তিন বলে দুই উইকেটে ক্ষতবিক্ষত মালয় মেয়েরা।
বাংলাদেশ টস জিতে আগে ব্যাটিং করে ৫ উইকেটে ১২৯ রান করে। রান তাড়ায় নেমে মাত্র ৪১ রানে অলআউট হয় মালয়েশিয়া। ৮৮ রানে হারিয়ে বড় জয়ে ফেরে বাংলাদেশ।
এনএফ৭১/আরআর/২০২২
