মুম্বাইকে হারিয়ে শীর্ষে রাজস্থান
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩ এপ্রিল ২০২২, ০৮:৫৮ পিএম
আইপিএলে শনিবার (২ এপ্রিল) ঘরের মাঠে মুম্বাই হেরেছে ২৩ রানে। এটি তাদের টানা দ্বিতীয় হার। অন্যদিকে টানা দ্বিতীয় জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস।
লক্ষ্য ছিল ১৯৪ রানের। বড় লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক রোহিত শর্মা ফেরেন ৫ বলে ১০ করেই। তবে ইশান আর তিলকের ব্যাটে চড়ে একটা সময় জয়ের স্বপ্ন দেখছিল মুম্বাই।
কিশান ৪৩ বলে ৫৪ করে ১৩তম ওভারের শেষ বলে হন ট্রেন্ট বোল্টের শিকার। এর এক ওভার পর ফিরে যান ঝড় তোলা তিলকও। ৩৩ বলে ৩ চার, ৫ ছক্কায় ৬১ রানের ইনিংস খেলা এই ব্যাটারকে বোল্ড করেন রবিচন্দ্রন অশ্বিন।
এরপর আর কেউই তেমন সুবিধা করতে পারেননি। কাইরন পোলার্ড ২৪ বলে খেলেন ২২ রানের ধীর ইনিংস। ৮ উইকেটে ১৭০ রানেই থামে মুম্বাই। দুটি করে উইকেট নেন রাজস্থানের নভদ্বীপ সাইনি আর ইয়ুজবেন্দ্র চাহাল।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: আইপিএল রাজস্থান রয়্যালস
