২২ বছর পর বিশ্বকাপে ইংল্যান্ডকে হারাল দ. আফ্রিকা
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৫ মার্চ ২০২২, ০১:৪৪ এএম
২০০০ সালের পর বিশ্বকাপে ইংল্যান্ডকে প্রথমবার হারাল দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টের ইতিহাসে ইংল্যান্ডের বিপক্ষে এটি তাদের দ্বিতীয় জয়। বিশ্বকাপের তিন ম্যাচের সবগুলো হারল ইংলিশরা। আর দক্ষিণ আফ্রিকা জিতেছে তিন ম্যাচের সবকটি।
সোমবার (১৪ মার্চ) বে ওভালের মন্থর পিচে ইংল্যান্ডকে ২৪০ রানের নিচে আটকে রাখতে প্রথমবার ওয়ানডেতে পাঁচ উইকেট নেন ক্যাপ। তারপর ৪২ বলে ৩২ রানের দারুণ ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকার জয়ের ভিত গড়ে দেন। ইনিংসের ৮ বল বাকি থাকতে তিনি বিদায় নেন।
৪৯তম ওভারের তৃতীয় বলে নেমেই শাবনিম ইসমাইল চার মারেন আনিয়া শ্রুবসোলকে, যার ব্যাটে ২০১৭ বিশ্বকাপের সেমিফাইনাল জিতে দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙেছিল। শেষ ওভারে ৪ রান লাগত দক্ষিণ আফ্রিকার। প্রথম বলেই লেগ বাই থেকে দুটি রান নেওয়ার পর হয় ওয়াইড। দ্বিতীয় বলে সিঙ্গেল নিয়ে দলকে জেতান তৃষা ছেত্তি।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: দ. আফ্রিকা ইংল্যান্ড
