পরপারে চলে গেলেন শেন ওয়ার্ন
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৫ মার্চ ২০২২, ১০:০৬ পিএম
অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ও সর্বকালের অন্যতম সেরা স্পিনার শেন ওয়ার্ন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।
শুক্রবার (৪ মার্চ) থাইল্যান্ডের কোহ সামুইতে নিজের ভিলায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ফক্স ক্রিকেট জানিয়েছে, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ওয়ার্নের ম্যানেজমেন্ট সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, তাকে অচেতন অবস্থায় (কোহ সামুই অবকাশ এলাকার) ভিলায় পাওয়া গেছে। স্বাস্থ্যকর্মীদের সর্বোচ্চ চেষ্টার পরও তাকে বাঁচানো যায়নি।
শুক্রবার সকালের দিকেই অস্ট্রেলিয়ান ক্রিকেটের আরেক কিংবদন্তি উইকেটরক্ষক ব্যাটার রডনি মার্শকে হারানোর খবর মিলেছিল। মার্শের মৃত্যুতে শোক জানিয়েছিলেন ওয়ার্ন নিজেও। কিংবদন্তি এ ক্রিকেটারের প্রয়াণে সাবেক-বর্তমান ক্রিকেটাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাচ্ছেন শোকবার্তা।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: শেন ওয়ার্ন shane warne
