কোহলির শততম টেস্টে দর্শকের ব্যবস্থা করলেন সৌরভ
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩ মার্চ ২০২২, ০১:০০ এএম
বিরাট কোহলির ১০০তম টেস্টে দর্শক থাকবে না তা কি হয়! ব্যাপারটা একটু বেমানানই বটে। তবে সেটা হতে দিলেন না বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। মোহালিতে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের সিরিজের প্রথম টেস্টে ৫০ শতাংশ দর্শক থাকবে।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামছে রোহিত শর্মার দল। মোহালিতে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে দর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া না হলেও, সিদ্ধান্ত বদলে ৫০ শতাংশ দর্শক নিয়ে খেলা হবে বলে জানানো হয়েছে।
এই বিষয়ে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি এএনআইকে বলেন, ‘বিরাট কোহলির শততম টেস্টে কোনো বিধিনিষেধ থাকবে না। সরকারের নির্দেশানুসারেই বিসিসিআই রাজ্য কমিটিগুলোকে সিদ্ধান্ত নিতে বলে। সরকারের নির্দেশ মতোই পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন মোহিল টেস্টে দর্শক পাবে। আমি নিজে অ্যাসোসিয়েশনের সভাপতি রাজিন্দর গুপ্তার সঙ্গে কথা বলেছি এবং এই ম্যাচে কোনো নিষেধাজ্ঞা থাকছে না।’
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: কোহলি বিরাট কোহলি Virat Kohli
