আইপিএলে দিল্লির সহকারী কোচ হচ্ছেন ওয়াটসন

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ এএম

আইপিএলে দিল্লির সহকারী কোচ হচ্ছেন ওয়াটসন

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কোচিং স্টাফ দলে শেন ওয়াটসনকে নিয়োগ দিতে যাচ্ছে দিল্লি ক্যাপিটালস। মোস্তাফিজুর রহমানদের সহকারী কোচ হচ্ছেন অস্ট্রেলিয়ার এই সাবেক অলরাউন্ডার।

প্রধান কোচ রিকি পন্টিং সুপারিশ করেছেন ওয়াটসনের নাম। ভারতের ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ বলছে, এখন কেবল চুক্তির আনুষ্ঠানিকতা বাকি।

এর আগে ওয়াটসন দুইবার আইপিএল জিতেছেন রাজস্থান রয়্যালস (২০০৮) ও চেন্নাই সুপার কিংসের (২০১৮) সঙ্গে।

ওয়াটসনের পাশাপাশি আরেকজন সহকারী কোচ হিসেবে অজিত আগারকারও দিল্লিতে যোগ দিতে যাচ্ছেন বলে গুঞ্জন। যদিও ক্লাবটি এ ব্যাপারে চূড়ান্ত কিছু বলেনি।

এনএফ৭১/এমএ/২০২২





Top