আফগানিস্তান সিরিজের টিকিট পাওয়া যাবে মঙ্গলবার থেকে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০২২, ১১:৫৬ এএম

আফগানিস্তান সিরিজের টিকিট পাওয়া যাবে মঙ্গলবার থেকে

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজে দর্শকরা মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন। ২৩ ফেব্রুয়ারি (বুধবার) থেকে চট্টগ্রামে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের টিকিট ২২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে পাওয়া যাবে। টিকিটের সর্বনিম্ন মূল্য ১৫০ টাকা ও সর্বোচ্চ মূল্য ১০০০ টাকা।

রবিবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে চট্টগ্রামের সাগরিকার বিটাক মোড়ের বুথ থেকে টিকিট বিক্রি শুরু হবে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের রুফটপের টিকিটের দাম পড়বে ১০০০ টাকা। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের টিকিটের দাম ৫০০ টাকা। ৩০০ টাকায় পাওয়া যাবে ক্লাব হাউজের টিকিট। আর ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট ১৫০ টাকায় কেনা যাবে।

এনএফ৭১/এমএ/২০২২





Top