বিপিএল-২০২২

বরিশালের ফাইনাল হারে চরম হতাশ সুজন

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০২২, ১২:৪১ এএম

বরিশালের ফাইনাল হারে চরম হতাশ সুজন

বিপিএলের ফাইনাল ম্যাচ ছিল এক কথায় অবিশ্বাস্য। নাটকীয় ম্যাচে বরিশালকে হারিয়ে মাত্র ১ রানের জয় পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

ম্যাচের আগে দুই দলের কোচ বলেছিলেন, গুরুত্বপূর্ণ সময়ে যে দল নিজেদের স্নায়ু ধরে রাখতে পারবে- তারাই জিতবে। আর সেটাই ঘটেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে। ৫ উইকেট হাতে থাকার পর শেষ ১৮ বলে ১৮ রান করতে গিয়েও পারেনি ফরচুন বরিশাল। বিষয়টিতে চরম হতাশ হয়েছেন দলটির কোচ খালেদ মাহমুদ সুজন।

সুজন বলেন, ‘আমরা যেখানে থেকে হেরেছি, সেখান থেকে হারার কথা নয়। এটা চরম ব্যর্থতা। এই না পারার কোনো অজুহাত নেই। শেষ ২ ওভারে বাউন্ডারি বের করতে না পারলে দল জিতবে কী করে? সোজা কথা হলো, আমরা এই জায়গায় পারি না। বারবার এমন পরিস্থিতিতে আমরা ব্যর্থ হচ্ছি। এটা আবার প্রমাণ হলো যে আমাদের ক্রিকেট সেভাবে আগায়নি। আমরা একই জায়গায় গিয়ে আটকে আছি।’

এনএফ৭১/এমএ/২০২২





Top