ঢাকায় এলেন মঈন আলী

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২২, ০৩:০৯ এএম

ঢাকায় এলেন মঈন আলী

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সি গায়ে বিপিএল মাতাতে ঢাকায় এসে পৌঁছেছেন ইংলিশ তারকা অলরাউন্ডার মঈন আলী। বুধবার (২ জানুয়ারি) দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

বিপিএলের চলতি আসরে এরই মধ্যে চার ম্যাচ খেলে তিন জয় এবং এক হারে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভিক্টোরিয়ান্স। টানা তিন জয়ের পর ঢাকার বিপক্ষে প্রথম হারের স্বাদ পায় ২০১৯ সালের চ্যাম্পিয়নরা।

কুমিল্লার এরই মধ্যে বিপিএল মাতাচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি। এ ছাড়া ক্যারিবীয় তারকা স্পিনার সুনীর নারিন দলের সঙ্গে থাকলেও ইনজুরির কারণে এখনো খেলার সুযোগ পাননি। এরই মধ্যে মঈন আলীর সংযোজন শক্তিশালী টিম কুমিল্লার শক্তি আরও বাড়াবে।

বাইশগজে দুরন্ত ফর্মে মঈন আলী। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও দারুণ ছন্দে ছিলেন। এবার বিপিএলেও তেমন কিছুর প্রত্যাশা ফ্রাঞ্চাইজিটির।

এনএফ৭১/এমএ/২০২২

 





Top