পাকিস্তান দলকে পুরস্কৃত করলো পিসিবি
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২২, ০১:২৮ এএম
২০২১ সালে দুর্দান্ত পারফরম্যান্সের ফলে পাকিস্তান ক্রিকেট দলের সদস্যের পুরস্কৃত করেছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। শুক্রবার (১৪ জানুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে অর্থ পুরস্কার তুলে দেওয়া হয়েছে তাদের হাতে।
আরব আমিরাতে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সব সদস্য এবং টেস্ট দলের আবিদ আলি ও সাজিদ খানকে দেওয়া হয়েছে পুরস্কার। তাদের প্রত্যেকে পেয়েছেন ১৫ লাখ পাকিস্তানি রুপি করে। এছাড়া কোচিং স্টাফের সদস্যরা ২ থেকে ১০ লাখ রুপি পর্যন্ত পেয়েছেন।
পিসিবির এই অনুষ্ঠানে অধিনায়ক বাবর আজম, উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান, পেসার শাহিন আফ্রিদি, সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, হায়দার আলি, আবিদ আলিসহ বাকিরাও উপস্থিত ছিলেন।
এনএফ৭১/এমএ/২০২২
