বরিশালে দল পেলেন 'ইউনিভার্স বস' গেইল

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২১, ১২:৫৩ এএম

বরিশালে দল পেলেন 'ইউনিভার্স বস' গেইল

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসরে বরিশালের হয়ে খেলবেন ক্রিস গেইল। ফ্র্যাঞ্চাইজিটি সরাসরি উইন্ডিজ ওপেনারকে চুক্তিবদ্ধ করে। এর আগে বরিশাল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকেও দলে ভেড়ায় বরিশাল।

সোমবার (২৭ ডিসেম্বর) ফ্র্যাঞ্চাইজিটির মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

ড্রাফটের আগে দলগুলো একজন স্থানীয় আর তিনজন বিদেশি খেলোয়াড় নেওয়ার সুযোগ করে দেয়। এই সুযোগ গ্রহণ করে ছয়টি দলই তাদের স্থানীয় খেলোয়াড়কে সরাসরি চুক্তিতে নিয়ে নিয়েছে। বরিশালে গেইল ছাড়া আগে দুজন বিদেশিকে নিয়েছে। তারা হলে মুজিব উর রহমান ও দানুশকা গুনাথিলাকা।

এ ছাড়া বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহর সঙ্গে ‘এ’ ক্যাটাগরিতে ঢাকা চুক্তি করেছে। খুলনা নিয়েছে মুশফিকুর রহিমকে। দুজনকেই ‘এ’ ক্যাটাগরিতে চুক্তি করা হয়েছে।

এনএফ৭১/এমএ/২০২১

 



বিষয়: গেইল bpl



Top