কোহলিকে ঝগড়াটে বললেন সৌরভ গাঙ্গুলি!
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২১, ০১:০৩ এএম
ওয়ানডে দলের অধিনায়কত্ব ছাড়া নিয়ে বোর্ডের সঙ্গে সম্পর্ক খারাপ চলছে বিরাট কোহলির। বিশেষ করে ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি (বিসিসিআই) সৌরভ গাঙ্গুলির সঙ্গে কোহলির বিতর্ক এখন তুঙ্গে। এমন পরিস্থিতিতে কোহলিকে নিয়ে অন্যরকম একটি মন্তব্য করলেন সৌরভ।
সৌরভের মতে, কোহলির অ্যাটিচিউড আমার ভালো লাগে, তবে ও বড্ড ঝগড়া করে।
ক্রিকট্র্যাকার নামক একটি ওয়েবসাইট জানিয়েছে, গুরুগ্রামে একটি অনুষ্ঠানে সৌরভকে প্রশ্ন করা হয় কোন ভারতীয় ক্রিকেটারের অ্যাটিচিউড সবচেয়ে ভালো লাগে আপনার? উত্তরে সৌরভ বলেন, কোহলীর অ্যাটিটিউড আমার ভাল লাগে, তবে ও অনেক বেশি ঝগড়া করে।
ভারতীয় ক্রিকেট তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেটপাড়াতেও এই মুহূর্তে বোর্ড বনাম কোহলি বিতর্ক আছে আলোচনার শীর্ষে। কোহলি টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত জানান। তখন ভারত অধিনায়ক কোহলি বলেছিলেন এ ব্যাপারে বোর্ড কোনও আপত্তি জানায়নি। কিন্তু সৌরভ পরে জানিয়েছিলেন তিনি নিজে কোহলিকে টি-টোয়েন্টি অধিনায়কত্ব না ছাড়ার জন্য বলেছিলেন!
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: কোহলি সৌরভ গাঙ্গুলি Virat Kohli ganguly
