৪০০ উইকেটের ক্লাবে লায়ন

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২১, ১২:৩৫ এএম

৪০০ উইকেটের ক্লাবে লায়ন

অ্যাশেজের প্রথম টেস্টে ইংলিশদের বিশাল ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। অজিদের এই জয়ে বিরাট অবদান রাখেন অজি স্পিনার নাথান লায়ন। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট তুলে নিয়ে টেস্টে ওয়ার্ন-ম্যাকগ্রার পাশে নাম লেখালেন লায়ন। টেস্টে অস্ট্রেলিয়ার তৃতীয় বোলার হিসেবে ৪০০ উইকেটের এলিট ক্লাবে নাম লেখলেন অজি এই স্পিনার।

টেস্ট ক্রিকেটের ইতিহাসের ১৭তম বোলার হিসেবে ৪০০ উইকেটের ক্লাবে যোগ দিয়েছেন লায়ন। আর অস্ট্রেলিয়ার মাত্র তৃতীয় বোলার হিসেবে গড়েছেন এই কীর্তি। তার আগে অসিদের হয়ে এই মাইলফলক গড়েছেন দুই কিংবদন্তি শেন ওয়ার্ন এবং গ্লেন ম্যাকগ্রা।

ওয়ার্ন ৭০৮ আর ম্যাকগ্রা ৫৬৩ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করেছেন। অস্ট্রেলিয়ার হয়ে এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ডেনিস লিলি (৩৫৫) এবং পঞ্চম অবস্থানে মিচেল জনসন (৩১৩)।

এনএফ৭১/এমএ/২০২১





Top