আইপিএলে খেলতে চান উসাইন বোল্ট
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২১, ১২:৩২ এএম
উসাইন বোল্ট ট্র্যাক এন্ড ফিল্ড ছাড়লেও মাঠের খেলা তাকে সবসময়ই টানে। তাই তো ফুটবলে নাম লিখেছিলেন। তবে সাফল্য ধরা দেয়নি। তবে সম্প্রতি ক্রিকেটে খেলায় আগ্রহ দেখিয়েছেন জ্যামাইকান এ গতির রাজা।
২০২১ এইচটি লিডারশিপ সামিটের প্রথম দিনে এক সাক্ষাৎকারে মজার ছলে এমন জানান বোল্ট।
ভারতের প্রখ্যাত ক্রিকেট বিশ্লেষক আয়াজ মেননের এক প্রশ্নের জবাবে বোলট বলেন, আমি অবশ্যই ক্রিকেট খেলতে চাই। আমি ট্রেনিং শুরু করে ফিট হতে চাই। তার পর নিজেকে তৈরি করে নেব আইপিএলের জন্য।
টুর্নামেন্টে দল তো বোল্টের পছন্দ করাই আছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সি গায়ে ছবি তুলে পছন্দটা আগেই বলে দিয়েছেন স্প্রিন্টের এ সুপারস্টার।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: আইপিএল উসাইন বোল্ট ফুটবল
