সব রকমের ক্রিকেট থেকে অবসর নিলেন ডিভিলিয়ার্স
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২১, ০২:২৪ এএম
সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন এবি ডিভিলিয়ার্স। শুক্রবার (১৯ নভেম্বর) ট্যুইট করে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন দক্ষিণ আফ্রিকার এ কিংবদন্তি ক্রিকেটার।
প্রাক্তন প্রোটিয়া ক্যাপ্টেন তার ১৭ বছরের বর্ণাঢ্য কেরিয়ারে ইতি টানলেন। দেশের জার্সিতে ১১৪টি টেস্ট (৮৭৬৫ রান, ২২টি সেঞ্চুরি ও ৪৬টি হাফ সেঞ্চুরি) ২২৮টি ওয়ানডে (৯৫৭৭ রান, ২৫টি সেঞ্চুরি ও ৫৩টি হাফ-সেঞ্চুরি) ও ৭৮টি টি-২০ (১৬৭২ রান) খেলেছেন ‘মিস্টার ৩৬০’। ডিভিলিয়ার্সের নাম ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
ট্যুইটারে এবিডি লেখেন, ‘অসাধারণ একটা যাত্রা, কিন্তু আমি সব রকমের ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলাম। বড় ভাইয়ের সঙ্গে খেলা শুরু করেছিলাম। অত্যন্ত উপভোগ করেছি। সেরকমই ছিল উদ্যেগ। এখন ৩৭ বছর বয়সে দাঁড়িয়া সেই আগুনটা আর উজ্জ্বল ভাবে জ্বলছে না।’
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: ডিভিলিয়ার্স
