হৃদয় আফ্রিদিকে খেলায় পরামর্শ দিচ্ছেন তামিম
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২১, ০৩:১২ এএম
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ করেই বাংলাদেশে আসবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। টাইগারদের বিপক্ষে ২টি টেস্ট ম্যাচের আগে ৩ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে সফরকারীরা। এই সিরিজে বাংলাদেশ দলে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার ডাক পাওয়ার কথা শোনা যাচ্ছে।
পাকিস্তান সিরিজকে সামনে রেখে মিরপুরে অনুশীলন করছেন ক্রিকেটাররা। সেখানে ঐচ্ছিক অনুশীলন করছেন তামিম ইকবাল। অনুশীলনের ফাকে তামিমের সঙ্গে আলোচনা করছেন তরুণ ক্রিকেটাররা। তৌহিদ হৃদয়দের তামিম টোটকা দিয়েছেন, পাকিস্তানি বিধ্বংসী পেসার শাহিন শাহ আফ্রিদিকে কিভাবে সামলাতে হয়।
মঙ্গলবার (৯ নভেম্বর) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হৃদয় বললেন, তামিম ভাই সবসময় প্রেরণা দেয়। সবসময় ভালো ভালো কথা শুনি। কিভাবে আরও ভালো করব, পরের ধাপগুলোতে কী কী মোকাবেলা করা লাগতে পারে।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: হৃদয় আফ্রিদি
