বিশ্বকাপ জিতবে ভারত : সৌরভ গাঙ্গুলি
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২১, ০৬:৫২ পিএম
টি-টোয়েন্টি বিশ্বকাপের সাতটি আসরের প্রথম আসরে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে শিরোপা জিতেছিল ভারত। এরপর আর কোন আসরে ট্রফি জেতা হয়নি ভারতের। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলির মনে করছেন সেই আক্ষেপ বিরাট কোহলির দল এবার ঘোচাতে পারে।
সৌরভ মনে করেন, ভারত এবার খুব শক্তিশালী দল। আমাদের অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে বলে বিশ্বকাপের দাবীদার আমরা। হ্যাঁ, প্রতিবার বিশ্বকাপ জেতা সম্ভব নয়। কিন্তু এবার আমাদের সম্ভাবনা আছে প্রথম আসরের মতো।
সর্বশেষ, ২০১৬ সালে ঘরের মাঠে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেমিফাইনালে হেরে বাদ পড়েছিল ভারত। এর আগের ২০১৪ আসরের ফাইনালে দলটি হেরেছিল শ্রীলঙ্কার কাছে।
এনএফ৭১/এমএ/২০২১
