ভারতের কোচ হচ্ছেন দ্রাবিড়!
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২১, ০৬:৪৪ পিএম
ভারতীয় জাতীয় দলের প্রধান কোচ হতে যাচ্ছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড়। প্রথমে জাতীয় দলের কোচ হতে অস্বীকৃতি জানালেও, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ফাইনালের আগে কোচ হওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন তিনি।
বোর্ডের একটি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করে, রবি শাস্ত্রীর জায়গা নিতে যাচ্ছেন কিংবদন্তি ব্যাটার। চুক্তি অনুযায়ী বাৎসরিক ১০ কোটি রুপি (সাড়ে ১১ কোটি টাকা) বেতন পাবেন দ্রাবিড়।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই জাতীয় দলের দায়িত্ব বুঝে নেবেন সাবেক এই ব্যাটার। ভারতের মাটিতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত প্রধান কোচের দায়িত্ব পালন করবেন তিনি। এই সময়কালে তার অধীনে তিনটি আইসিসি টুর্নামেন্ট খেলবে ভারত।
এনএফ৭১/এমএ/২০২১
