আইপিএলের ফাইনালে সাকিবের কলকাতা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২১, ০৬:৩৬ এএম

আইপিএলের ফাইনালে সাকিবের কলকাতা

দ্বিতীয় কোয়ালিফায়ারে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে দিল্লিকে ৩ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো ফাইনালের টিকিট পেয়েছে কলকাতা। চেন্নাই ও কলকতার কাছে দুটো কোয়ালিফায়ার ম্যাচেই হেরে টুর্নামেন্ট শেষ করলো গত আসরের রানার্সআপ দিল্লি।

বুধবার (১৩ অক্টোবর) টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে আগে ব্যাট করে মাত্র ১৩৫ রানে থেমে যায় দিল্লির ইনিংস। জবাবে ৯৬ রানের উদ্বোধনী জুটির পরেও ম্যাচ জিততে শেষ ওভারে যেতে হয়েছে কলকাতাকে।

১৩৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন কলকাতার দুই ওপেনার শুভমান গিল ও ভেঙ্কটেশ আইয়ার। কিন্তু ইনিংসের ১৩তম ওভারে কাগিসো রাবাদার বলে সাজঘরে ফিরে যান আইয়ার। পরে আউট হন তিন নম্বরে নামা নিতিশ রানা।

১৮তম ওভারে মাত্র এক রান খরচ করে দীনেশ কার্তিককে বোল্ড করে দেন রাবাদা। ফলে চার উইকেট হারিয়ে ফেলে কলকাতা আর জয়ের সমীকরণ হয় ১২ বলে ১০ রানের। মরগান আউট হলে শেষ ওভারে সমীকরণ দাঁড়ায় সাত রানের। শেষ দুই বলে জিততে প্রয়োজন ছিল ছয় রান। স্ট্রাইকে থাকা ত্রিপাঠি ছয় মেরে দলকে নিয়ে যান ফাইনালে।

এনএফ৭১/এমএ/২০২১





Top