অস্ট্রেলিয়ার কষ্টের জয়!
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৮ আগষ্ট ২০২১, ০৪:০৭ এএম
অবশেষে বাংলাদেশ সফরে এসে জয়ের দেখা পেল অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে অবশেষে ৩ উইকেটে কষ্টের জয় নিয়ে মাঠ ছেড়েছে।
বাংলাদেশের দেওয়া ১০৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ৬ বল বাকি থাকতে ৩ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। তবে টাইগারদের অল্প পুঁজি সামাল দিতেও অজিদের ঘাম ঝরেছে।
টান টান উত্তেজনার ম্যাচের শুরুতে অবশ্য সাকিবের এক ওভারে ৩০ রান খরচায় অস্ট্রেলিয়ার বোঝা অনেকটাই হাল্কা হয়ে যায়। সাকিবের সেই এক ওভারে ড্যান ক্রিস্টিয়ান ৫টি ৬মেরে দলের খাতায় যোগ করিয়ে দেন ৩০ রান।
এরপর মোস্তাফিজ-মেহেদীদের দারুণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে ধস নামে। অবশ্য ৬৫ রানে ৫ উইকেট হারানোর পর টার্নার-অ্যাগার ধীরে ধীরে দলকে তীরে টেনে তোলেন।
এই জয়ের মাধ্যমে সিরিজের সমীকরণ দাঁড়ালো ৩-১ এ। সোমবার (৯ আগস্ট) একই সময়ে মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
স্কোর: বাংলাদেশ: ১০৪/৯ (২০ ওভার)
অস্ট্রেলিয়া: ১০৫/৭ (১৯ ওভার)
এনএফ৭১/২০২১
