বল গ্যালারিতে গেলেই নতুন বলে শুরু হবে খেলা
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩ আগষ্ট ২০২১, ০৬:৫৬ পিএম
যতবার বল গ্যালারিতে যাবে ততবার ‘নতুন’ বল দিয়ে শুরু হবে খেলা - ক্রিকেট অস্ট্রেলিয়ার এমন শর্তও মেনে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। করোনা পরবর্তীকালে ক্রিকেট মাঠে গড়ালে বেশ কয়েকটি গাইডলাইন দিয়ে দেয় আইসিসি। তার মধ্যে ছিল বল নিয়েও নির্দেশনা।
গ্যালারি উন্মুক্ত হলে এবং ক্রিকেটারদের নাগালে থাকলে নিয়ম আছে সেই বল দিয়েই খেলা চালু রাখার। কিন্তু মিরপুর শের-ই-বাংলায় সেই সুযোগটি নেই। বল একবার গ্যালারিতে গেলে সেই বল কোনোভাবেই তা ফেরত আনার সুযোগ নেই খেলোয়াড়দের।
এজন্য ব্যবহার করতে হবে নতুন বল।
বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট পরিচালনা বিভাগের এক কর্মকর্তা, ‘গ্যালারিতে বল গেলে নতুন বল ব্যবহার করা হবে। তবে একবারে নতুন নয়; ম্যাচের অবস্থা অনুযায়ী আগের বল দেওয়া হবে। অর্থাৎ ১০ ওভারের সময় কোনো বল হারালে ওই অবস্থার বল দেওয়া হবে। এ জন্য বলও সংগ্রহ করা হয়েছে। কোভিডের কারণে হ্যান্ডশেক থাকছে না এই সিরিজে।’
এনএফ৭১/এনজেএ/২০২১
